চুয়াডাঙ্গা জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে ।
করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘোষণা করা
হয়েছে। জেলা প্রশাসক মুহাঃ নজরুল ইসলাম সরকার আজ
বৃহস্পতিবার দুপুরে এই ঘোষণা দেন।
জেলা প্রশাসক মুহাঃ নজরুল ইসলাম সরকার বলেন, ‘‘সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলাকে এত দিন করোনা ঝুঁকিমুক্ত রেখেছি। গত ১৬ মার্চ একজন প্রথম করোনা শনাক্ত হলে তাঁকে আইসোলেশনে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। আজ একদিনে ছয়জন করোনা শনাক্ত হওয়ার কারণে লকডাউন ঘোষণা করতে হচ্ছে।’’


No comments