ইমরুল কায়েস পরিবারের সকলকে নিয়ে কোয়ারেন্টিনে
মেহেপুরে গ্রামের বাড়িতে সপরিবারে হোম
কোয়ারেন্টিনে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। আজ সোমবার দুপুরে বাবার
দাফন শেষে স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় তিনি কোয়ারেন্টিনে শুরু করেন।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন জানান, ক্রিকেটার ইমরুল কায়েস সরকারের নির্দেশনার প্রতি
শ্রদ্ধাশীল। যেহেতু তিনি ঢাকা থেকে এসেছেন, তাই পরিবারের
সবাইকে নিয়ে নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে করতে বলা হয়েছে। তিনি এখন নিজ
বাড়িতে কোয়ারেন্টিাইনে আছেন।
সূত্র : মেহেরপুর প্রতিদিন


No comments