মেহেরপুরে ৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক


মেহেরপুরে ৫ বোতল ফেন্সিডিলসহ রাজিব শেখ(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ৷

শনিবার দুপুরে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিব শেখ মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার সোহরাব হোসেন এর ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
খবর : বার্তা মেহেরপুর

No comments

Powered by Blogger.