সূরা ফিল থেকে নূরা নাস আরবি ও অনুবাদ
সূরা ফিল থেকে নূরা নাস আরবি ও অনুবাদ
১০৫/ সূরা ফিল, আয়াত-৫
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
১/ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা
হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন ?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
২/ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ
করে দেননি ?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
৩/ তিনি তাদের উপর প্রেরণ করেছেন
ঝাঁকে ঝাঁকে পাখী,
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
৪/ যারা তাদের উপর পাথরের কংকর
নিক্ষেপ করছিল।
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
৫/ অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ
করে দেন।
۞۞۞۞۞۞۞۞
১০৬/ সূরা কুরাইশ, আয়াত-৪
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
لِإِيلَافِ قُرَيْشٍ
১/ কোরাইশের আসক্তির কারণে,
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ
২/ আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন
সফরের।
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ
৩/ অতএব তারা যেন এবাদত করে এই
ঘরের পালনকর্তার
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
৪/ যিনি তাদেরকে ক্ষুধায় আহার
দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
۞۞۞۞۞۞۞۞
১০৭/ সূরা মাউন, আয়াত-৭
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
১/ আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে ?
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
২/ সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ
৩/ এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত
করে না।
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
৪/ অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
৫/ যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;
الَّذِينَ هُمْ يُرَاؤُونَ
৬/ যারা তা লোক-দেখানোর জন্য করে
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
৭/ এবং নিত্য ব্যবহার্য্য বস্তু
অন্যকে দেয় না।
۞۞۞۞۞۞۞۞
১০৮/ সূরা কাউসার, আয়াত-৩
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
১/ নিশ্চয় আমি আপনাকে কাওসার দান
করেছি।
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
২/ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে
নামায পড়ুন এবং কোরবানী করুন।
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
৩/ যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
۞۞۞۞۞۞۞۞
১০৯/ সূরা কাফিরুন, আয়াত-৬
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
১/ বলুন, হে কাফেরকূল,
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
২/ আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
৩/ এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
৪/ এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
৫/ তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
৬/ তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের
জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
۞۞۞۞۞۞۞۞
১১০/ সূরা নাসর, আয়াত-৩
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
১/ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
২/ এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর
দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا
৩/ তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা
বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।
۞۞۞۞۞۞۞۞
১১১/ সূরা লাহাব, আয়াত-৫
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
১/ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
২/ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ
৩/ সত্বরই সে প্রবেশ করবে লেলিহান
অগ্নিতে
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
৪/ এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন
করে,
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
৫/ তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
۞۞۞۞۞۞۞۞
১১২/ সূরা ইখলাস, আয়াত-৪
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
১/ বলুন,
তিনি আল্লাহ, এক,
اللَّهُ الصَّمَدُ
২/ আল্লাহ অমুখাপেক্ষী,
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
৩/ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ
তাকে জন্ম দেয়নি
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
৪/ এবং তার সমতুল্য কেউ নেই।
۞۞۞۞۞۞۞۞
১১৩/ সূরা ফালাক, আয়াত-৫
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
১/ বলুন,
আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
مِن شَرِّ مَا خَلَقَ
২/ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
৩/ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
৪/ গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের
অনিষ্ট থেকে
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
৫/ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন
সে হিংসা করে।
۞۞۞۞۞۞۞۞
১১৪/ সূরা নাস, আয়াত-৬
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
১/ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
مَلِكِ النَّاسِ
২/ মানুষের অধিপতির,
إِلَهِ النَّاسِ
৩/ মানুষের মা'বুদের
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
৪/ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
৫/ যে কুমন্ত্রণা দেয় মানুষের
অন্তরে
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
৬/ জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের
মধ্য থেকে।
লেখক : মুহাঃ আব্দুর রহিম


No comments