জান্নাত ও জাহান্নাম কী ? জান্নাত ও জাহান্নাম কতটি ? ও কী কী ?


প্রশ্ন   : জান্নাত কী ? জান্নাত কতটি ও কী কী ?
উত্তর : জান্নাত শব্দের অথ© বিভিন্ন ধরণের গাছ বিশিষ্ট বাগান । পরিভাষায় জান্নাত এমন স্থান বা বাগানকে বলা হয় যা মহান আল্লাহ তা’য়ালা তাঁর প্রিয় বান্দাদের জন্য তৈরি করেছেন । যাতে রয়েছে অফুরন্ত ও অসংখ্য নিয়ামাত, অনাবিল খুশি ও চিরস্থায়ী শান্তি ।

জান্নাতের সংখ্যা : জান্নাত মূলত একটি তবে সিফাত বা গুন একাধিক হওয়ার কারণে নাম অধিক । জান্নাত আটটি-
    ১. জান্নাতুল ফিরদাউস ।               ২. জান্নাতুল মা’ওয়া ।
    ৩. জান্নাতুল আদন ।                   ৪. দারুস সালাম ।
    ৫. দারুল ক্বরার ।                      ৬. দারুস সালাম 
    ৭. দারুন নাঈম ।                       ৮. দারুল খুলদ ।

প্রশ্ন : জাহান্নাম কী ? জাহান্নাম কতটি ও কী কী  ?
উত্তর : জাহান্নাম শব্দের অথ© আগুন বা এমন তাপ যা জ্বালিয়ে দেয় । পরিভাষায় জাহান্নাম এমন স্থানকে বলা হয় যা মহান আল্লাহ তা’য়ালা তাদের জন্য তৈরি করেছেন যারা কুফরি করে, তাঁর আয়াত সমূহ অস্বীকার করে এবং যারা আল্লাহর নাফরমানী করে ।

জাহান্নামের সংখ্যা : জাহান্নাম মূলত একটি তবে সিফাত বা গুন একাধিক হওয়ার কারণে এর নাম অধিক । জাহান্নাম সাতটি-
      ১. জাহান্নাম ।                 ২. লাযা ।
      ৩. হুতমাহ্ ।                  ৪. সায়ীর ।
      ৫. সাকার ।                   ৬. জাহীম ।
      ৭. হাবিয়াহ্ ।

লেখক : মুহাঃ আব্দুর রহিম ।

No comments

Powered by Blogger.