তিনি ধান কাটতে যাননি এনেছেন ধান কাটার মেশিন
ছবি : সংগ্রহ
চারিদিকে যখন এমপি-মন্ত্রীরা কৃষকের
কাঁচা/পাঁকা ধান কাটার ছবি তোলায় ব্যস্ত ঠিক তখন কৃষকের জন্য এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন নড়াইল-২ আসনের
সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নড়াইলে কৃষকদের সুবিধার জন্য ধান কাটার হারভেস্টার মেশিন
সরকারিভাবে নিয়ে এসেছেন তিনি।
ক রো নার
প্রভাবে চারি দিকে যখন শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে দুঃচিন্তায় আছেন কৃষকেরা।
ঠিক সেই মুহূর্তে নড়াইলের কৃষকদের জন্য সুসংবাদ দিয়েছেন
মাশরাফি। মাশরাফি বি মতু©জার অনুরোধে সরকারের
কৃষি মন্ত্রণালয় নড়াইল জেলার জন্য ১টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়েছে।
খবর পাওয়া গেছে, ইতোমধ্যেই নড়াইলে পৌঁছে গেছে সেই হারভেস্টার মেশিন এবং অল্প কিছুদিনের মধ্যে আরও ৩টি মেশিন পৌঁছাবে। গত ২৮ এপ্রিল থেকেই নড়াইল জেলার কৃষি বিভাগের তত্ত্বাবধানে এই হার্ভেস্টার
মেশিন দিয়ে ধান কাটার কাজ শুরু হয়েছে। ধান কাটার শ্রমিক
সংকটের এই দুর্দিনে এমন একটি খবর সত্যি নড়াইলের কৃষকদের জন্য আনন্দদায়ক।
ক রো না
মহামারির এই দুঃসময়ে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী
বার বার তাগিদ দিয়েছেন। শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে কৃষক ও দেশের
একটি বড় ক্ষতি হয়ে যাবে। আর একারণেই পত্রিকার মাধ্যমে এই
মেশিনের খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে নড়াইল-২ আসনের সংসদ
সদস্য মাশরাফি বিন মর্তুজা কৃষিমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠিয়েছিলেন। ২১ এপ্রিল, ২০২০
পাঠানো ওই ডিও লেটারের ভিত্তিতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একটি কম্বাইন্ড
হার্ভেস্টার মেশিন নড়াইলে এসে পৌঁছায়।
এই মেশিন এক ঘণ্টায়
এক বিঘা জমির ধান কাটতে পারে, এভাবে
সারাদিন কাজ করলে দিনে ১০-১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে
সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকড়ের ধান
কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। তাই বলা যায় প্রয়োজনের সময় নড়াইলের মাঠেই আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন
কৃষকেরা।
মাশরাফি নড়াইলের
মানুষের জন্য করোনা মোকাবেলায় আরও অনেক চোখ জুড়ানো উদ্যোগ ইতোমধ্যেই নিয়েছেন।
হাসপাতাল, পুলিশ লাইন্সে স্থাপন করেছেন জীবাণুনাশক
কক্ষ। ডাক্তারদের জন্য সেফটি চেম্বার, সকলের কাছে
সেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন সেবা ও ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এছাড়াও নড়াইলে দুঃস্থ
পরিবার, ব্যবসায়ীদের খাদ্য সহায়তা দিয়েছেন মাশরাফি।


No comments