সুরাা আর রাহমান আরবি ও বাংলা অনুবাদ
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে
الرَّحْمَنُ
১/ করুনাময় আল্লাহ।
عَلَّمَ الْقُرْآنَ
২/ শিক্ষা দিয়েছেন কোরআন,
خَلَقَ الْإِنسَانَ
৩/ সৃষ্টি করেছেন মানুষ,
عَلَّمَهُ الْبَيَانَ
৪/ তাকে শিখিয়েছেন বর্ণনা।
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ
৫/ সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ
৬/ এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
وَالسَّمَاء رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ
৭/ তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ
৮/ যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ
৯/ তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
১০/ তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ
১১/ এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ
১২/ আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
১৩/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে ?
خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ
১৪/ তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
১৫/ এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
১৬/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে ?
رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ
১৭/ তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
১৮/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
১৯/ তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
২০/ উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
২১/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ
২২/ উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
২৩/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ
২৪/ দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন) ।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
২৫/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
২৬/ ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল।
وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
২৭/ একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
২৮/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
২৯/ নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৩০/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ
৩১/ হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৩২/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
৩৩/ হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৩৪/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ
৩৫/ ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৩৬/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
فَإِذَا انشَقَّتِ السَّمَاء فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
৩৭/ যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৩৮/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ
৩৯/ সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৪০/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ
৪১/ অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে;
অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৪২/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ
৪৩/ এটাই জাহান্নাম,
যাকে অপরাধীরা মিথ্যা বলত।
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
৪৪/ তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৪৫/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
৪৬/ যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু'টি উদ্যান।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৪৭/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
ذَوَاتَا أَفْنَانٍ
৪৮/ উভয় উদ্যানই ঘন শাখা-পল্লবব বিশিষ্ট।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৪৯/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
৫০/ উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৫১/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ
৫২/ উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৫৩/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ
৫৪/ তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৫৫/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
৫৬/ তথায় থাকবে আনতনয়ন রমনীগন,
কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৫৭/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
৫৮/ প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৫৯/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
هَلْ جَزَاء الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
৬০/ সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে ?
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৬১/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
৬২/ এই দু'টি ছাড়া আরও দু'টি উদ্যান রয়েছে।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৬৩/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
مُدْهَامَّتَانِ
৬৪/ কালোমত ঘন সবুজ।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৬৫/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
৬৬/ তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৬৭/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
৬৮/ তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৬৯/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ
৭০/ সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৭১/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ
৭২/ তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৭৩/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
৭৪/ কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৭৫/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ
৭৬/ তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে ।
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
৭৭/ অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ?
تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ
৭৮/ কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
লেখক মুহা: আব্দুর রহিম

No comments